মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

শ্রীনগরে বিজয় চক্রবর্তীর প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগর অনন্তদেব মন্দির পরিচালনা পরিষদের সদ্য প্রয়াত সভাপতি স্বর্গীয় বিজয় চক্রবর্তীর প্রয়াণে এক স্মরণ সভা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

আজ রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় মন্দির প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ত্ব করেন শ্রী প্রাণবল্লভ সাহা।

স্মরণ সভায় বিজয় চক্রবর্তীর বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তব্য রাখেন মন্দির কমিটির উপদেষ্টা শ্রী পরিমল চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রী সমর দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার সাহা, শ্রী পঙ্কজ দেবনাথ ও বিজয় চক্রবর্তীর একমাত্র ছেলে শ্রী প্রদীপ চক্রবর্তী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com