বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শ্রীনগরে বিএপি নেতা শেখ মোঃ আব্দুল্লাহর গণসংযোগ

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শেখ মোঃ আব্দুল্লাহ শ্রীনগর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও গণসংযোগ করেছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে শ্রীনগর বাজার ও এর আশপাশের এলাকায় গণসংযোগের সময় মুন্সীগঞ্জ-১ নির্বাচনী এলাকা শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন। গণসংযোগটি এসময় শো ডাউনে পরিনত হয়। তৈরি পোশাক রপ্তানী কারক প্রতিষ্ঠান আল মুসলিম গ্রুপের কর্ণধার ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ গণ সংযোগের পূর্বে শ্রীনগর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।

এসময় তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান। গণসংযোগের এসময় তার সাথে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি আজিজুল হক লেবু কাজী, মুন্সীগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি শফিকুল ইসলাম ঝিলু, সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ন সম্পাদক হায়দার আলী, আল মুসলিম গ্রুপের পরিচালক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আলমগীর আলম, শ্রীনগর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন, সেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম পার্থ,জহিরুল ইসলাম মামুন, সিরাজদিখান উপজেলা ছাত্র দলের আহবায়ক অহিদুল ইসলাম অহিদ,যুবদলের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাসার, শেখর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, শেখর নগর বিএনপির সভাপতি রাণা শামসুল হক, বিএনপি নেতা সোহরাব হোসেন, খোরশেদ আলম, বাদল সরকার, ওসমান হারুন, সিদ্দিকুর রহমান মন্টু, নুরুল ইসলাম শাহিন, দিল মোহাম্মদ, শাহ আলম, রজব আলী, শাহিন মৃধা, জামিল হোসেন জামাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com