বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শ্রীনগরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে শ্রীনগর ফায়ার সাভির্স এলাকায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রস্ততি সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, সহ-সভাপতি আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল, দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন, যুবদলের সভাপতি জয়নাল আবেদীন মৃধা জেমস, কাজী শামিম ইমাম সাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম পার্থ, বিএপি নেতা মোঃ জিলু, মোঃ ইদ্রিস আলী, মোঃ শাহজাহান, মোঃ আব্দুল জলিল, শেখ হুমায়ুন কবির, শহিদুল ইসলাম, যুবদল নেতা জামাল শেখ, মজিবর শেখ, মোঃ ইমরান হোসেন ওয়াসিম, মোঃ হৃদয়, স্বেচ্ছাসেবক দলের নেতা আহসান উল্লাহ, শামসুল আলম নয়ন, মোঃ ফারুক মৃধা, জাফর আলম, এমদাদুল হক রজিন, খাদিমুল ইসলাম অপু, সজিব দেওয়ান, মোঃ অনিক, এসকে চঞ্চল প্রমুখ।