মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

শ্রীনগরে বালু ও মাটি লুটকারী দিপু খানকে মোবাইলকোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগর উপজেলা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে পদ্মার চরের বালু ও মাটি লুটকারী দিপু খানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইলকোর্ট।

মঙ্গলবার বিকালে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা এই জরিমানা করেন।

শ্রীনগর উপজেলার কামারগাঁও এলাকার হারুন খানের ছেলে মোঃ দিপু খান ও তার ছোট ভাই রকি খান, কামালসহ বেশ কয়েক জনের একটি সিন্ডিকেট দক্ষিন কামারগাঁও ধোপার বাড়ি ও কামারগাও বাজার সংলগ্ন এলাকায় দেদারছে পদ্মার চরের বালু ও মাটি বিক্রি করে আসছিল। সিন্ডিকেটটি শ্রীনগর উপজেলা প্রশাসনের কাছ থেকে অনুমুতি নিয়ে মাটি কাটছে বলে এলাকার চাউর করে। বিষয়টি শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের নজরে আসলে তিনি মাটি লুটেরাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। স্থানীয় সংবাদকর্মীরা তা বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ করে।

শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নিগার সুলতানা জানান, চরের বালু ও মাটি বিক্রি করার বিধান নেই। তারা আইন আমান্য করে তা বিক্রি করে আসছিল। একারণে দিপু খানকে মোবাইলকোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com