মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ মাঠে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসুচি পালিত হয়।
ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কাজী মনোয়ার হোসেন সাহাদাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় নেতা মাকসুদ আলম ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম মালুম, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, জেলা যুবলীগের সহ সভাপতি স্বপন রায়, শাহ্ আলম খান, মমিন তালুকদার, এস এম মুরাদ হোসেন, নাজু বেপারী, ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সভাপতি আঃ গফুর, সাধারন সম্পাদক মামুন কবির, রিয়াজুল ইসলাম লাবলু, জি এম খালিদ, সামসুল আলম, আলতাফ হোসেন, পারভেজ মেম্বার, রতন শাহ্ মেম্বার, মোশারফ মেম্বার, রতন দাস, শাহিন বেপারী প্রমুখ।