বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: প্রেমিক কাউছার হোসেন ইমনের হাত ধরে পালিয়ে যায় মিম। মিম শ্রীনগর উপজেলার ভাগ্যকুল হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদ্বশ শ্রেনীর ছাত্রী। মিমের প্রেমিক ইমন ও তার নিজ এলাকার কামারখালী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র । প্রেমের টানে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পর গত ২৫ মে শ্রীনগর থানায় একটি অপহরন মামলা করেন মিমের বাবা । মামলার পর মিম তার বাবা মায়ের সাথে যোগাযোগ করে। মিমের বাবা মা তাদেরকে মেনে নেওয়ার আশ্বাষ দিলে গত ২৮ মে সন্ধ্যায় তারা বালাশুর এলাকায় সালেহ আহমেদের বাড়িতে উঠে। পরদিন সকালে মিমের মা র্যাবকে খবর দিলে র্যাব-১১ মুন্সীগঞ্জ ভাগ্যকূল ক্যম্পের সদস্যরা তাদেরকে আটক করে। পরে গতকাল কাল মঙ্গলবার দূপুরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি প্রেম জনিত হলেও মেয়ের বয়স কম থাকায় অপহরণ মামলা হয়েছে। ভিকটিম ও অপহরণকারীকে আদালতে প্রেরণ করা হবে।