বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগরে প্রভাবশালী এক ব্যক্তি প্রসাশনের কাছে নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের কবুতর খোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে অংশগ্রহন কারীরা জানান ঈদগা ও খেলার মাঠের জমি নিয়ে প্রভাবশালী এক ব্যক্তির সাথে তাদের বিরোধ চলছিল। সম্প্রতি প্রভাবশালী ওই ব্যক্তি নিরহ কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কাছে মিথ্যা অভিযোগ দাখিল করায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশ গ্রহন কারীরা অবিলম্বে সুষ্ঠ তদন্তের মাধ্যমে মিথ্যা অভিযোগ প্রত্যাহার সহ প্রভাবশালী ওই ব্যক্তির শাস্তি দাবী করেন। এ সময় মানববন্ধনে অংশগ্রহন করেন কবুতর খোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কল্যান সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা আব্দুল বাতেন খান শামিম,কবুতর খোলা কবরস্থান কমিটির সাধারন সম্পাদক মোঃ ওহিদুজ্জামান,হাজ¦ী হারুন ভিস্তি,মোঃ তোতা মিয়া,মোঃ আলীহোসেন পাঠান,শেখ মোঃ আতিকুর রহমান, এমরান হোসেন খান,নজরুল ভিস্তি,মোঃ খবির মোল্লা,মোঃ লিটন খান,আবুল হোসেন খান আনিছ ভিস্তি,সলাম মোল্লা,আওয়ামীলীগ নেতা সেলিম মোল্লা,শিক্ষক রফিকুল ইনলাম,মোঃ শাহাদাৎ হোসেন,হামিদুল্লাহ ভিস্তি সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ#