বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

শ্রীনগরে প্রধানমন্ত্রীর জন্মদিনে নৌকার বিজয়ের আহবান জানান ডাঃ ডাবলু

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং মুন্সীগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে নৌকার বিজয়ের আহবান জানান।

শুক্রবার বিকালে উপজেলার বাড়ৈগাও বাজারে আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান আতিথীর বক্তব্যে তিনি এ আহবান জানান।

এ সময় তিনি আরো বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। আটপারা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোতালেব হোসেন লাল মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক হারুণ-উর-রশিদ, শেখ মোঃ আলমগীর, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মৃধা জীবন, জি এস নাজির হোসেন, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, শেখ মোঃ জাকির হোসেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা কাজী ইকবাল হোসেন পিউল, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মফিদুল ইসলাম মাষ্টার, বাদল মাদবর, গোলাম মস্তফা, আঃ ছালাম, মোঃ আক্তারুজ্জামান জয়, রুহুল আমিন, বাদল চাকলাদার, আবু তাহের মাদবর, তামিম মৃধা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com