বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত আসছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে (ভিজিএফ) চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ জুন) সকাল ১০ টায় উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়নের ১ হাজার ৮ জন দরিদ্র নারী পুরুষের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বাবুল হোসেন বাবু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার (ট্যাগ অফিসার) মোঃ নাসির উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল হাকিম, সভাপতি রেজাউল করিম রেজা, সহ-সভাপতি হাজী মোঃ আবুল হাসেম বেপারী, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ দুদু মিয়া, ব্যবসায়ী মোঃ সিরাজ শেখ, ইউপি সচিব মোঃ ইয়াসিন মিয়াসহ সকল ইউপি সদস্য বৃন্দ।