বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ ছাত্র-ছাত্রীদের সকল দাবী মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শ্রীনগরে র্যালী বের করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার দামলায় অবস্থিত বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের উদ্যেগে এ র্যালী বের করা হয়। র্যালীতে অংশ গ্রহন করেন বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু।