মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরে মোটরসাইকেলে আগুন

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগরে পূর্ব শত্রুতার জের ধরে মোটরসাইকেলে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পশ্চিম মুন্সীয়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩ টার দিকে পশ্চিম মুন্সীয়া গ্রামের মো. শাহিন খানের বসত বাড়িতে তার মোটরসাইকেলে মো. ভুট্রু (৪২) পূর্ব শত্রুতার জের ধরে আগুন দেয়। এতে ডিসকভার ১০০ সিসির মোটরসাইকেলে (ঢাকা মেট্রো হ-৪১ ০৬৮১) পুড়ে যায়।

স্থানীয়রা জানায়, শাহিন খানের সাথে একই বাড়ির ভুট্রু খানের জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিলো শুনেছি। তবে মোটরসাইকেলে আগুনের বিষয়ে কারও সম্প্রীক্ততা আছে কিনা সে ব্যাপারে তারা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

অভিযোগকারী শাহিন খান বলেন, আমার সাথে গত দুই মাস আগে এগ্রিমেন্ট জমির পাওনা টাকা চাইতে গেলে ভুট্রুর সাথে কথা কাটাকাটি হয়। তখন ভুট্রু আমাকে দেখে নেয়ার হুমকি প্রদান করে। এর আগের জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আমার ওপর আক্রমনও করেছিল ভুট্রু। বিষয়টি স্থানীয় অনেকেই জানেন। পূর্ব শত্রুতার জের ধরেই ওই রাতেও আমার মোটরসাইকেলে আগুন দেয় সে। আগুন জলতে দেখে বসতঘর থেকে বাহিরে আসার চেষ্টা করে দেখি দরজা পাটের (সুতলি) রশি দিয়ে বাঁধা। পরে জানালা দিয়ে মোটরসাইকেলের পাশে ভুট্রুর উপস্থিতি দেখতে পাই। পরে আশপাশের অনেকেই আগুন নিভাতে এগিয়ে আসেন। উপায় না পেয়ে গত ১৬ তারিখে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। ভুট্রুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন তিনি। শাহিন খান আরো বলেন, ভুট্রু কোনও কাজকর্ম না করে জুয়া খেলে।

মো. ভুট্রু খানের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মোটরসাইকেলে আগুন দেয়াটা অমানবিক কাজ। তবে আমি এর সাথে জরিত নই। আমার বিরুদ্ধে সরযন্ত্র করা হচ্ছে। তার বিরুদ্ধে আনিত জুয়া খেলার বিষয়টিও সত্য নয় বলেন তিনি। অভিযোগটির তদন্ত কর্মকর্তা শ্রীনগর থানার এসআই আল-আমিন মোটরসাইকেল আগুনে পোড়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্তা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com