মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শ্রীনগরে পুলিশের উপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ী ছিনতাই

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগরে পুলিশের উপর হামলা চালিয়ে ওই এলাকার চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হামলায় শ্রীনগর থানার ২ এএসআই ও ১ কনষ্টেবল আহত হয়েছে।

মঙ্গলবার রাত ১২ টার দিকে শ্রীনগর উপজেলার দক্ষিন পাইকসা এলাকায় এঘটনা ঘটে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আহত ৩ পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ওই এলাকার কালী শিকদারের পুকুর পাড়ে স্থানীয় একাধিক মাদক মামলার আসামী বাচ্চু মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে রাত ১২ টার দিকে শ্রীনগর থানা পুলিশ সেখানে অবস্থান নেয়। মাদক বিক্রির সময় ঘটনাস্থল থেকে শ্রীনগর থানা পুলিশের এএসআই নুরুল ইসলাম, হাবীব ও কনষ্টেবল শহিদুল তাকে হাতে নাতে আটক করে ও ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় বাচ্চুর চিৎকারে তার ৬-৭ জন সহযোগী এগিয়ে এসে পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়ে বাচ্চুকে ছিনিয়ে নেয়। এঘটনায় এএসআই নুরুল ইসলামের মাথা ফেটে যায় এবং নুরুল ইসলাম সহ পুলিশের ৩ সদস্যকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোঃ ইউনুচ আলী আরো জানান, পুলিশের উপর হামলার করে মাদক ব্যবসায়ীকে ছিনতাইয়ের ঘটনায় শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে । মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com