বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা হাঁসাড়া ইউনিয়নের মাদ্রাসা পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১ টার দিকে ওই গ্রামের মোঃ ওবায়দুল শেখের ছেলে সিহাব শেখ (৬) বাড়ীর পাশে পুকুরে পরে পানিতেডুবে যায়। পরে এলাকাবাসী পুকুরে অনেক খোজাখুজি করে সিহাবকে উদ্ধার করেন। শিশুটিকে ষোলঘর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিমৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।