বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার ষোলঘড় বনিক পাড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী জামাল হাওলাদারের শিশু পুত্র অয়ন হাওলাদার (৫) খেলার ছলে পুকুর ঘাটে গিয়ে অথৈ পানিতে তলিয়ে যায়। বাড়ীর লোকজন খোজাখুজি করে প্রায় আধাঘন্টা পর পুকুরের পানি থেকে তার মৃত দেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।