বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শ্রীনগরে নৌকার বিজয়ের লক্ষে ডাঃ বদিউজ্জামান ভূইয়ার গণসংযোগ

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে নৌকার বিজয়ের লক্ষে গণসংযোগ করেছেন মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু।

মঙ্গলবার সকালে শ্রীনগর সদর বাজার, কলেজ গেট, দেওলভোগ ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় তিনি এ গণসংযোগ করেন। এ সময় তিনি সরকারে বিভিন্ন উন্নয়নের চিত্র জন সাধারনের মাঝে তুলে ধরেন এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান।

গণসংযোগে এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক হারুন অর রশিদ, মোঃ মুনসুর আহমেদ, শেখ মোঃ আলমগীর, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মৃধা জীবন, জি.এস নাজির হোসেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা কাজী ইকবাল হোসেন পিউল, ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহদাৎ, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মফিদুল ইসলাম মাষ্টার, আহাম্মদ আলী ঢালী, আবুল হাশেম মোল্লা, সুজন চেধৈুরী, জি এম শাহ আলম, আক্তারুজ্জামান জয়, শাহ আরিফ, সফিকুল ইসলাম দিপু, রফিকুল ইসলাম ডালু হাজী, মো ফরহাদ মেম্বার, মোঃ সিরাজ, মোঃ জাহিদুল ইসলাম, সিরাজ তালুকদার, কাজী নুরুল আমিন, কিবরিয়া আহম্মেদ, আঃ সালাম মেম্বার, উৎপল আহমেদ পল, মোঃ সাজেদুল আলম ওপেল, আঃ রউফ শিকদার, মিরাজ তালুকদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com