মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শ্রীনগরে নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর-মুন্সীগঞ্জ প্রতিনিধি::

শ্রীনগরে নিখোঁজের ৫ দিন পর মোঃ জাহিদুল ইসলাম নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার পূর্ব বাঘড়া এলাকার আজিজ মেম্বারের জমির পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ওই এলাকার মৃত মল্লুক চাঁনের ছেলে ও শাহাবুদ্দিন মাষ্টার হত্যা মামলার খালাসপ্রাপ্ত আসামী রুবেলের ভাই মোঃ জাহিদুল (২০) গত ২১ সেপ্টেম্বর নিখোঁজ হয়। নিখোঁজের পরদিন জাহিদুলের বোন বাদী হয়ে শ্রীনগর থানায় সাধারণ ডায়েরী করেন। বুধবার সকালে স্থানীয়রা জাহিদুলের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দুরে লাশটি দেখে পুলিশে খবর দেয়।

জিডির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই আনিসুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী বলেন, হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com