বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

শ্রীনগরে নিখোঁজের ৪ দিন পর যুবতীর বস্তাবন্দী লাশ উদ্ধার

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে নিখোঁজের ৪ দিন পর মার্কেটের নীচ থেকে এক যুবতীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বাড়ৈখালী বাজারের চাঁন সুপার মার্কের নীচ থেকে হাত পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ৪ দিন আগে বাড়ৈখালী বাজারের পাশ্ববর্তী আঃ মতিনের মেয়ে লিমু আক্তার (১৮) নিখোঁজ হয়। নিখোঁজের ৩ দিন পর লিমুর বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় সাধারণ ডায়েরী করেন। শুক্রবার সকালে মার্কেটের নীচ থেকে দুর্গন্ধ বের হলে লোকজন গন্ধের উৎস খোঁজতে গিয়ে বস্তাবন্দী লাশটি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শ্রীনগর থানা পুলিশ জানায়, লিমু কাপড় কেনার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হলে গত বুধবার তার বাবা আঃ মতিন বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী করে। তাছাড়া বস্তাটি মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত বড় আকৃতির হওয়ায় মার্কেটের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ইউনুচ আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হচ্ছে। হত্যার সাথে জড়িতদের খোঁজে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com