বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

শ্রীনগরে নলকুপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীরনলকুপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুর ২ টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের সাতগাঁও গ্রামে এই গ্যাসের সন্ধান পাওয়া যায়।
স্থানীয়রা জানায়, সাতগাঁও গ্রামের বটতলা বিজয় মেম্বারের বাড়ীতে একটি গভীর নলকুপ বসানো কাজ করছিল শ্রমিকরা। এসময় তার মাটি খনন কাজের সময় গ্যাসের উপস্থিতি টের পেয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের জানান। পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর একটি দল ঘটনা স্থলে আসেন।
এবিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আরিফুজ্জামান শেখ সাংবাদিকদের বলেন, আমরা ঘটনা স্থলে আগুন জালিয়ে গ্যাসের উপস্থিতি পেয়ে উপজেলা নির্বাহী অফিসার স্যারকে বিষয়টি অবগত করি। পরে তিনি ঘটনা স্থল পরিদর্ষন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম জানান, এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাৎক্ষনিক ভাবে ধারনা করা হচ্ছে এখানে পকেট গ্যাস রয়েছে। গ্যাসের চাপ খুব কম। তবে পেট্রোবাংলার উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। আপাতত ওই স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।খুব শীঘ্রই পেট্রোবাংলার বিশেষজ্ঞ দল ঘটনা স্থল পরিদর্শনে আসবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com