মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রযের শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যানদের অভিষেক ও সাবেক চেয়াম্যান, ভাইস চেয়াম্যানদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী আফিসার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে তার সভা কক্ষে এ অভিষেক ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মামিন আলী, ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন খান ও মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগমকে বিদায়ী শুভেচ্ছা এবং নবনির্বাচিত চেয়ারম্যান মসিউর রহমান মামুন,ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু ও মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগমকে ফুল দিয়ে বরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি নিগার সুলতানা, শ্রীনগর থানার অফিসার ইনচার্য মোঃ ইউনুচ আলী, স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ রেজাউল ইসলাম, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।