মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন শপথ গ্রহণ করেছেন।
শনিবার সকাল ১০ টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুনকে এ শপথ বাক্য পাঠ করানো হয়।
গত ৩১ মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জ জেলার যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মসিউর রহমান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস মার্কা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় লাভ করেন।
শপথ শেষে বেলা ১১টা ৩০ মিনিটে তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি গোলাম সরোয়ার মামুন, কেন্দ্রীয় যুবলীগ নেতা মসিউর রহমান চপল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সহ সভাপতি স্বপন রায়, হাসাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব, তন্তর ইউপির সাবেক চেয়ারম্যান আলী আকবর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হামিদুল্লাহ খান মুন, আকবর শিকদার, মুনছুর আলম কুতুব, আতাহার হোসেন প্রমুখ।