মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

শ্রীনগরে নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগরে নবজাতক এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার কুকুটিয়া উত্তর পাড়া গ্রামের পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ।

শ্রীনগর থানার এসআই আব্দুল কাদের জানায়, এলাকাবাসির সংবাদের ভিত্তিতে ওই এলাকার হাতেম আলীর পুকুর থেকে ভাসমান অবস্থায় নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে বেওয়ারিশ লাশটিকে ওই গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com