মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে নাশকতামুলক অগ্নিকান্ডে এক দিনমজুরের বসত ঘড় পুরে গেছে। এতে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। এঘটনায় ওই দিন মজুর শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।
গত শনিবার রাতে উপজেলার মধ্য কামারগাঁও গ্রামে এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, শনিবার রাত ১টার দিকে মধ্যকামারগাঁও গ্রামের দিনমজুর শেখ কাউসারের বাড়ীর একটি কাঠের তৈরী বসত ঘরে কেবা কারা অগ্নিসংযোগ করে। এসময় বাড়ীর লোকজনের চিৎকারে এলাকাসী এসে আগুন নেভাতে সক্ষম হয়। এঘটনায় কাউসার অভিযোগ করে বলেন আগুনের সময় ঘর থেকে বেড় হয়ে দেখি ২/৩ জন দৌড়ে পালিয়ে যাচ্ছে তিনি আরো বলেন প্রভাবশালী এক প্রতিবেশী তাকে ভিটাবাড়ী ছাড়া করতে দীর্ঘদিন ধরে নানা ভাবে হয়রানি করে আসছে।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্য মোঃ ইউনুছ আলী বলেন আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এস আই তন্ময় কে পাঠিয়েছি। বাদির অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।