বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে ট্রাফিক সপ্তাহ অভিযানে ৫০ টি মামলা

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জের শ্রীনগরে ট্রাফিক সপ্তাহ-২০১৮ এর ৫ম দিনে বৃহস্পতিবারঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কসহ উপজেলার বিভিন্ন সড়কেট্রফিক অভিযান অব্যাহত রয়েছে। যানযট নিরসন এবং পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে সড়কের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক আইন মেনে চলার লক্ষে চালকদের ড্রাইভিং লাইসেন্স,গাড়ির কাগজ পত্র যাচাইবাছাই মোটরসাইকেল চালকদের হেলমেট ইত্যাদি বিষয়ে পুলিশ সচেতনামূলক লিফলেট বিতরণ করছেন।
এ বিষয়ে হাঁসাড়া হাইওয়ে থানার সাজের্ন্ট বাহারুল সোহাগ সাংবাদিকদের জানান, আমরা মহাসড়কের বিভিন্ন স্থানে ড্রাইভিং লাইসেন্স, মোটর সাইকেল চালকদের হেলমেট ও গাড়ির কাগজ পত্র যাচাইবাছাই করছি। যানযট নিরসনে ও চালকদের ট্রফিক আইন মেনে চলার লক্ষে সার্বক্ষনিক সড়কের কাজ করে যাচ্ছি। গত কয়েকদিনের অভিযানে এ পর্যন্ত মামলা হয়েছে ৫০ টি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com