বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে ডাকাতির প্রস্তুতিকালে সন্ত্রাসী তাজেল গ্রুপের ৩ সদস্য গ্রেফতার

মোঃ রেজাউল করিম রয়েল. শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ডাকাতির প্রস্তুতিকালে বাঘড়ার আড়িয়াল বিল এলাকার চিহ্নিত সন্ত্রাসী তাজেল সোরহাব গ্রুপের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামে ডাকাতি করার প্রস্তুতি কালে এই ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার বাঘড়া, ভাগ্যকুল, বাড়ৈখালী এলাকার বিখ্যাত আড়িয়ালবিল এলাকার চিহ্নিত সন্ত্রাসী তাজেল সোহরাব গ্রুপের আন্যতম সহযোগি আলী হোসেন (৩৪), আহসান (৩৫) ও রাজিব (২৫) কে ডাতাকির প্রস্তুতিকালে গ্রেফতার করা হয়। এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন বলেন, ডাকাত সদস্যরা কুখ্যাত তাজেল সোহরাব গ্রুপের অন্যতম সহযোগি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামীদের মুন্সীগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com