বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

শ্রীনগরে জেলহত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালী ও আলোচনা সভা

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥

শ্রীনগরে জেলহত্যা দিবস উপলক্ষে জেলা যুবলীগ নেতা মশিউর রহমান মামুন ও উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে শ্রীনগর এম রহমান কমপ্লেক্সের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পোষ্ট অফিস এলাকায় এসে শেষ হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম সারোয়ার মামুন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মাকসুদুল আলম ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোকলেছুর রহমান চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব আজিজুল ইসলাম চেয়ারম্যান, আহসান হাবিব, ইউপি চেয়ারম্যান সোলাইমান খান, নূরুল ইসলাম, বারেক খান বারী, নেছার উল্লাহ সুজন, আজিম হোসেন খান, জেলা যুবলীগের সহ-সভাপতি স্বপন রায়, এস এম মুরাদ হোসেন, কামরুজ্জান মৃধা, আলাউদ্দিন সিকদার সুমন, হামিদুল্লাহ খান মুন, আলী আকবর সিকদার, মুনছুর আহমেদ কুতুব, ফারুক মৃধা, সুজন সিকদার, সাইফুল ইসলাম লিমন, রাজু সিকদার, নাহিদ হোসেন, সেলিম, বাবু, ইউপি সদস্য শাহানা বেগম, রেহানা বেগম, মুন্নী রহমান, আখি শাহিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com