বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় মাশুরগাঁও ফেরীঘাট এলাকায় পাটাভোগ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আমীর আলী মৃধার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সেলিম হোসেন খাঁন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, কেন্দ্রীয় যুবদল নেতা তাজুল ইসলাম, আমীর আলী মৃধা, আশরাফ হোসেন মিলন, সিদ্দিকুর রহমান মিলন, শফিকুল ইসলাম শিপন, উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদীন মৃধা জেমস, নুরুল ইসলাম পার্থ, সিরাজ তালুকদার, মোঃ মুত্তাকীন প্রমুখ। আলোচনা সভা শেষে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।