মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শ্রীনগরে জাপা নেতার নিয়মবহির্ভূত নির্মানাধীন ভবনে বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগরে জাপা নেতার নিয়মবহির্ভূতভাবে নির্মানাধীন ভবনের ছাদে বিদ্যুৎ স্পৃষ্টে আরিফা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলার দেউলভোগ এলাকার জাতীয় পার্টি নেতা আবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আবুল হোসেনের নির্মিত ভবনের পাশ ঘেসে বিদ্যুৎতের ১১ হাজার ভোল্টের তারের সাথে স্পৃষ্ট হলে দোতালা থেকে শিশিুটি ছিটকে মাটিতে পড়ে যায়। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এলাকাবাসী। পরে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় শিশু আরিফাকে ঢাকার মিডফোর্ট হাসপাতালে প্রেরন করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতের ১১ টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।

আরিফার বাবা দিনমজুর মো. আরিফ জানান, প্রায় দেড় যুগ ধরে দেউলভোগ এলাকায় তারা বসবাস করে আসছেন। একমাত্র মেয়ের মৃত্যুর ঘটনায় তিনি এখন বাকরুদ্ধ।

উল্লেখ্য যে, নবনির্মিত এ ভবনটির বিষয়ে সুশিল সমাজের লোকজন জানান, এ.সি ল্যান্ড অফিসের মাত্র এক দেড় শত গজ দূরে সাবরেজিস্ট্রি অফিস রোডের পাশে আবুল হোসেন নামক জনৈক ব্যক্তি বিল্ডিংকোড অমান্য করে সরকারি রাস্তার শোল্ডার দখল করে ভবনটির নির্মাণ কাজ শুরু করে। এর পর ভবনের ছাদটি দক্ষিন দিক দিয়ে রাস্তার ওপর বাড়িয়ে দেয়। অনুরুপভাবে পশ্চিম দিকের ছাদটিও ১১ হাজার ভোল্টের তারের নিচ দিয়ে ঢালাই দেয়। এর ফলে গত ২০ নভেম্বর (বুধবার) বিকেলে খেলার ছলে শিশু আরিফা ছাদে উঠলে এই দুঘর্টনা ঘটে।

বিল্ডিংকোড অমান্য ও রাস্তার শোল্ডার দখল করে ভবন নির্মাণের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানার বলেন, এবিষয়ে আমি দেখছি কি করা যায়।

শ্রীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যুৎতের লাইন এখান দিয়ে বহু আগে থেকেই কিন্তু ভবন মালিক এর নিচ দিয়ে ছাদ দিয়ে দুঃসাহসের পরিচয় দিয়েছে। আমরা অবশ্যই এর আইনী ব্যবস্থা নেব।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়তুল ইসলাম ভূঞার কাছে এ ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com