বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল,শ্রীনগর মুন্সীগঞ্জ প্রতিনিধি: শোকাবহ ১৫ই আগস্ট আজ। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নং বাসভবনে নির্মম ভাবে সপরিবারে শাহাদতবরন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নানা কর্মসুচির মাধ্যমে আজ সারা দেশব্যাপি পালিত হচ্ছে শোক দিবস। যার অংশ হিসেবে শ্রীনগর উপজেলা প্রশাসন কতৃক আয়োজন করেছে শোকর্যালী ও আলোচনা সভা। শোকর্যালী শেষে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজ্বী তোফাজ্জল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা (শ্রীনগর সার্কেল), সৈয়দ ফয়েজুল ইসলাম সহকারী কমিশনার(ভূমি),শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আলমগীর হোসেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম সারোয়ার মামুন,ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মাকসুদুল আলম ডাবলু,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিম আহমেদ ভূইয়া, ষোলঘর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল ইসলাম,রাঢ়ীখাল ইউপি চেয়ারম্যান আঃ বারেক খান বারী,উপজেলা যুবলীগের যুগ্ন-সাধারন সম্পাদক আলাউদ্দিন সিকদার সুমন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিসাদ শিকদার,সালাউদ্দিন অনু,সোহেল সাহরিয়ার,মহসিন রেজা,মাহবুব আলম প্রমুখ#