বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

শ্রীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচন সভা

রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ “স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময়উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ স্বাগত বক্তব্য রাখেন।

সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয়ের এক তথ্যে মতে জানা যায়, এই উপজেলায় বাৎসরিক মাছের চাহিদা ৫৬১৩.৫৫ মেঃ টন ও উৎপাদন ৯১৩৪.৪৬ মেঃ টনএবং বাৎসরিক উদ্বৃত্ত ৩৬২০.৯০ মেঃ টন।বাংলাদেশ এখন মৎস্য সম্পদে স্বয়ংসম্পূর্ণ যা বিশ্বে ৩য় স্থানে রয়েছে। উপজেলায় মৎস্য উৎপাদন আরো সম্প্রসারণের লক্ষে এ অঞ্চলের মৎস্য চাষিদের বেশী করে মাছচাষে আগ্রহী করে তোলারলক্ষে সরকার প্রতিটি ইউনিয়নের মাছ চাষীদের জন্য মাছ চাষ করার বিভিন্ন উপকরণ উপজেলা মৎস অফিসারের কার্যালয়ের মাধ্যমে বিনা মূল্যে বিতরণকরছেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মমিন আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফা মোহাম্মদ নোমান, উপজেলা কৃষি অফিসার কল্যাণ কুমার সরকার প্রমুখ।

এর আগে সকালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে একটি বর্ণাঢ্য সড়ক র‌্যালী ও শ্রীনগর খালে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com