বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শ্রীনগরে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর মুন্সীগঞ্জ প্রতিনিধি:  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের কবুতর খোলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কবুতর খোলা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ তোফাজ্জল হোসেন। কেন্দ্রীয় যুব লীগের কার্য নির্বাহী সদস্য মসিউর রহমান চপল এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব লীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি গোলাম সারোয়ার খান মামুন, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাকসুদ আলম ডাবলু, জেলা যুব লীগের অর্থ বিষয়ক সম্পাদক মশিউর রহমান মামুন, উপজেলা যুবলীগের সভাপতি ফিরুজ আল মামুন, রাঢ়িখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ বারেক খান বারী, মেদিনী মন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আশরাফ হোসেন খান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, সাংগঠনিক সম্পাদক সোহেল শাহরিয়া, রাঢ়িখাল ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মোঃ সৈকত খান, সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ জামাল, সাধারণ সম্পাদক লালন খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com