বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শ্রীনগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) থেকে॥ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শ্রীনগর উপজেলা ছাত্রদল ও সরকারী শ্রীনগর কলেজ ছাত্রদল।

গতকাল বিকেলে উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক মৃধা ও সহ-সাংগঠনিক সম্পাদক এমদাদুল ইসলাম রজিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

এ সময় মিছিলে অংশ গ্রহন করেন, সহ-সাধারন সম্পাদক সোহেল মাদবর, মাহিতুল ইসলাম উৎসব, সরকারী শ্রীনগর কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক অশ্রাফুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক শিশির চৌধুরী, প্রচার সম্পাদক ইসমাইল আহমেদ, মুরাদ হোসেন, শফল আহমেদ, শামীম আহমেদ, উৎস, কাওছার, ইমরান, রাব্বি, আকাশ, রাজ্জাক প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com