বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের অধিবেশন পর পর দ্বিতীয় মেয়াদে পূর্ণ করায় শ্রীনগরে আনন্দ মিছিল বের করা হয়।
বুধবার সকালে মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ কমিটির সাবেক সহ সম্পাদক গোলাম সারোয়ার কবিরের নেতৃত্বে মিছিলটি ব্যান্ড পার্টি নিয়ে পুরাতন থানা থানা চত্তর থেকে বের হয়ে শ্রীনগর চক বাজার, দেউলভোগ, ধাইসার, শ্রীনগর সদর বাজার প্রদক্ষিণ করে কলেজ গেট এলাকা এসে শেষ হয়।
আনন্দ মিছিল শেষে এক পথসভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের অধিবেশন পর পর দ্বিতীয় মেয়াদে পূর্ণ করেছেন, শেখ হাসিনাই পারে, শেখ হাসিনাই পারবে তাই আগামী নির্বাচনে তৃতীয় বার নৌকার বিজয়ের পক্ষে সকলের কাছে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
এ সময় পথসভায় অংশগ্রহনকারী শ্রীনগর-সিরাজদিখান উপজেলার হাজার হজার নেতাকর্মী মুন্সীগঞ্জ-১ আসনে গোলাম সারোয়ার কবিরকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলে আংশ গ্রহন করেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রাণা, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব রমিজ বেপারী, বাবুল আহমেদ, সাবেক সহ সভাপতি খলিলুর রহমান মাষ্টার, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আঃ লতিফ, বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম তালুকদার, তন্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, রাঢ়ীখাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন আর রশিদ, শ্রীনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, সিরাজদিখান উপজেলা যুবলীগের আহবায়ক মাঈনুল হাসান নাহিদ, শ্রীনগর উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আঃ লতিফ, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন তপু, রাজু আহমেদ, সাব্বির শেখ, সৈকত মাহমুদ, পারভেজ চোকদার পাপ্পু, জহিরুল ইসলাম লিমন, ফাহিম হোসেন প্রিন্স প্রমুখ।