বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে পূর্ব বিরোধের জের ধরে এক গৃহবধুর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। ভাবীর শ্লীলতাহানীর প্রতিবাদ করায় দেবরকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
বুধবার দুপুরে উপজেলার শ্রীনগর সদর বাজারে ও বাজার সংলগ্ন ব্রজের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওই এলাকার দশরথের স্ত্রী সূর্বণা মন্ডল (৩০) কে বাড়িতে একা পেয়ে কমল (৪০), মিজু মন্ডল (২০) সহ কয়েকজন মিলে মারধর করে। এসময় হামলাকারীরা সুবর্ণা মন্ডলের গলায় থাকা স্বর্ণলংকার ছিনিয়ে নেয়। খবর পেয়ে সুবর্ণা মন্ডলের দেবর রাম কানাই প্রতিবাদ করতে চাইলে তাকে সদর বাজারে শ্রী গুরু হার্ডওয়ারের দোকানে গিয়ে আর্তকিত হামলা চালিয়ে মারাত্মক যখম করে। রাম কানাইকে গুরতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি তদন্ত ফরিদ উদ্দিন লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা হবে।