বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

শ্রীনগরে কুকুরের হামলায় স্কুল ছাত্রী নিহত

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে কুকুরের দু’গ্রুপের হামলার মাঝখানে পরে এক স্কুল ছাত্রী গুরুতর আহত হয়ে গত বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এলাকাবাসী জানায়, উপজেলা কামারগাও গ্রামের মামুনের শিশুকন্যা আঃ বারি খাঁন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী লাবনী আক্তার(৮) গত বুধবার বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ১০ থেকে ১২ টি বেওয়ারিশ কুকুরের মাঝে ধাওয়া পাল্টা শুরু হয়। এ সময় কুকুরের দু’গ্রুপের হামলার মাঝখানে পরে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা লাবনীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রেরন করে। ওই রাতেই মিটর্ফোড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com