মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

শ্রীনগরে কমলা কান্ত উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আলহাজ্ব আঃ হালিম শেখ

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ)প্রতিনিধি::

শ্রীনগর উপজেলার কুকুটিয়া কমলা কান্ত উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র আলহাজ্ব আঃ হালিম শেখ।

সোমবার বিকালে বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বিনা ভোটে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

এসময় কুকুটিয়া ইউনিয়ন যুুবলীগের সভাপতি ও সদরঘাটের গ্রেটওয়াল মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ হালিম শেখকে সভাপতি নির্বাচিত করা হয়। তিনি এর আগেও একবার প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শিক্ষক প্রতিনিধি মিহির বল, মোঃ শাহিন মিয়া, পান্থরাণী মৈত্র। অভিবাবক প্রতিনিধি মনির হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ নিজাম ঢালী, মোঃ সিরাজ ও দাতা সদস্য শাকিল আরমান হুমায়ূন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, প্রধান শিক্ষক বিমলানন্দ বসু, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ আঃ লতিফ, সাবেক প্রধান শিক্ষক আঃ কুদ্দুস, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, শ্রীনগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ আওলাদ হোসেন, কুকুটিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জল, শেখ মোঃ মনির ও নজরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com