বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ বিরোধী ওপেন হাউজ’ডে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টার দিকে শ্রীনগর থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) এএসপি কাজী মাকসুদা লিমা, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ইকবাল হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক শেখ মোঃ আলমগীর হোসেন,উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ¦ আজিজুল ইসলাম চেয়াম্যান, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, হাজী মোঃ বাবুল হোসেন বাবু, ফিরোজ আল মামুন, মোঃ সোলেমান খান, হাজী সেলিম তালুকদার, মোকলেছুর রহমান, আব্দুল বারেক খান বারী প্রমুখ।