বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিানধি: শ্রীনগরে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় উপজেলার দেউলভোগ সার্বজনীন কালীমন্দির প্রাঙ্গণে উপজেলা ছাত্রযুব ঐক্য পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্টো রথযাত্রা কমিটির সভাপতি কাজল দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় চক্রবর্তী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রাধাবল্লভ দাস, কেন্দ্রীয় ছাত্রযুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বলরাম বাহাদুর, মুন্সীগঞ্জ জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি তাপস কুমার দাস, সাধারণ সম্পাদক তপন রাজবংশী, আইন বিষয়ক সম্পাদক এড.প্রদীপ পাল, সাংস্কৃতিক সম্পাদক কমল কুমার দাস, উপজেলা স্বর্ণ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক সমর দত্ত,উপজেলা ছাত্রযুব ঐক্য পরিষদের সহ-সভাপতি শংকর দাস, সাংগঠনিক সম্পাদক জীবন কৃষ্ণ দাস,পরিমল মন্ডল,স্বদীপ সাহা, সুমন চন্দ্র দাস,উজ্জ্বল দত্ত প্রমুখ।
গত ১৪ জুলাই শনিবার উপজেলার জগন্নাথ মন্দির থেকে রথযাত্রার বর্ণাঢ্য র্যালীটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা দেউলভোগ কালীমন্দিরে গিয়ে শেষ হয়। রথযাত্রার ধারাবাহিকতায় রবিবার আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে উল্টেরথযাত্রা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।