বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

শ্রীনগরে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারণার চেষ্টা

শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি॥ শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল নাম্বার ক্লোন করে বিভিন্ন জনের কাছে তথ্য চেয়ে প্রতারণার চেষ্টা করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিদুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার ক্লোন করে বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কয়েকজন রাজনৈতিক ব্যাক্তির কাছে বিভিন্ন তথ্য চাওয়া হয়। বিষয়টি রাজনৈতিক ব্যক্তিদের কাছে সন্দেহজনক মনে হলে তারা উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করেন। এতে তার ব্যবহৃত গ্রামীনফোনের মোবাইল নাম্বার ০১৭৬২৬৮৭২৬০ ক্লোন করা হয়েছে বলে ধরা পরে। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম তার ফেজবুক আইডিতে বিষয়টি উল্লেখ করে সবাইকে সতর্ক করেন।

তিনি জানান, বিষয়টি জেলা প্রশাসক শায়লা ফারজানা ও পুলিশের এন্টি সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন ইউনিটকে অবহিত করা হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com