বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ ) প্রতিনিধি: শ্রীনগরে ইয়াবা ও মাদক বিক্রয়ের টাকা সহ ১ জনকে প্রেফতার করেছে র্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জ এর একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ নাহিদ হাসান জনি এবং এএসপি মোঃ মহিতুল ইসলামদ্বয়ের নের্তৃত্বে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকার তালুকদার বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ জহুরুল ইসলাম (২৬) কে একশত ৫ পিচ ইয়াবা ও মাদক বিক্রয়ের নগত ৯ হাজার তিন শত টাকা সহ আটক করে। আটককৃত মোঃ জহিরুল ইসলাম উপজেলার রুদ্রপাড়া গ্রামের মোঃ মোরশেদ হাওলাদারের ছেলে।
গ্রেফতার কৃতের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।