বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগরে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পিন্সিপাল হলি ফ্যামেলী মেডিকেল কলেজ অধ্যাপক ডাঃ মনিরুজ্জামান ভূইয়া, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামসুল আলম সবজল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, মনসুর আহম্মেদ, শেখ মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জিএস নাজির হোসেন, আলী আক্কাস মৃধা জীবন, সদস্য সবজল কাজী, আহমদ ঢালী, কাজী ইকবাল হোসেন পিউল, কিবরীয়া আহম্মেদ, রাঢ়ীখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল রহমান খান,কেন্দ্রীয় যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম রুমেল প্রমুখ।