বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
dav মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ “ডিজিটাল বাংলাদেশ আর নয় স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতুতে বদলাবে ভাগ্য” এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসানে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার নৌকার বিজয়ের লক্ষে মতবিনিময় সভা করছেন।
শনিবার দুপুরে উপজেলা শ্রীনগর সদর বাজার, শ্রীনগর কলেজ, শ্রীনগর চকবাজার ও আশপাশ এলাকায় গণসংযোগ করেন।
এ সময় উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মালুম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমির হোসেন মৃধা লাভলু, উপজেলা যুবলীগের সদস্য মোঃ শাহ আলম, মেহেদী হাসান রতন, শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হাসান, মোঃ জাহাঙ্গির আলম, আঃ মতিন, শহিদুল ইসলাম, শ্রীনগর ইউপির সদস্য শান্তি রঞ্জণ মন্ডল প্রমুখ।