বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শ্রীনগরে আ’লীগের কর্মী সমাবেশে মাহী বি,চৌধুরী পক্ষে ভোট দাবী

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি॥

শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে মাহী বি,চৌধুরীর পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্পধারার প্রার্থী মাহী বি,চৌধুরী ও তার দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক ঘোষনা না থাকলেও মাহি বি,চৌধুরী আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ নির্বাচন করছেন এটা নিশ্চিত হয়ে উপজেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে তাকে আমন্ত্রন জানানো হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ তোফাজ্জল হোসেনের বেজগাওয়ের বাড়িতে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক মাকসুদ আলম ডাবলু, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমরাণ হোসেন খান, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি গোলাম সারোয়ার মামুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মশিউর রহমান মামুন, জেলা পরিষদ সদস্য নুরজাহান বেগম, মনির হোসেন মিতুল, ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, আঃ বারেক খান বারী, মোখলেছুর রহমান, মোঃ আজিজুল ইসলাম, সোলায়মান খান, মোঃ ফিরুজ আল মামুন, হাজী নেছার উল্লাহ সুজন বাবুল হোসেন বাবু, সেলিম তালুকদার, আজিম হোসেন খান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, আওয়ামী লীগ নেতা আবু হানিফা নোমান, মোঃ আলী আকবর, আহসান হাবীব, একুল খান, আঃ করিম মাষ্টার, বিল্লাল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com