মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

শ্রীনগরে আপন ২ ভাইয়ের মারামারি থামাতে গিয়ে আরেক ভাই খুন!

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে খুন হয়েছেন আপন আরেক ভাই।

উপজেলার বাঘড়া ইউনিয়নের জাহানাবাদ মুসল্লিপাড়া গ্রামের দুই ভাই নুরুল ইসলাম ও শাহ আলম শেখের পরিবারের মধ্যে মারামারি থামাতে গিয়ে আহত আরেক ভাই সোহরাব শেখ (৫৩) বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। হত্যার সাথে সম্পৃক্ত কাঞ্চন নামে এক নারীকে পুলিশ আটক করেছে।

স্থানীয়রা জানায়, বড় ভাই নূরুল ইসলাম (৬২) বাড়ির পার্শ্ববর্তী বাগান থেকে একটি কড়ই গাছের কয়েকটি ডালা কাটেন। এ নিয়ে মেজ ভাই শাহ-আলমের সাথে বড় ভাই নূরুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরুল ইসলামের ছেলে কামাল শেখ (৩০) হঠাৎ কাচি দিয়ে চাচা শাহ-আলমকে কোপ দেয়। এতে শাহ আলমের হাত কেটে যায়। এসময় নুরুল ইসলাম ও শাহ আলমের ছোট ভাই সোহরাব শেখ (৫৩) মারামারি থামাতে আসে। কিন্তু নুরুল ইসলামের পরিবারের লোকজন সোহরাবকে মেজু ভাই শাহ আলমের পক্ষের লোক মনে করে তাকে মাটিতে ফেলে ইট দিয়ে মাথায় আঘাত করতে থাকে। সোহরাবের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় দোহার উপজেলার ফুলতলা আব্দুর রাজ্জাক হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে রাত ৩ টার দিকে সোহরাব শেখ হাসপাতালে মারা যায়।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়াতুল ইসলাম ভূইয়া বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সাথে সম্পৃক্ত এক নারীকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com