বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার বেজগাও বাসষ্ট্যান্ডে আন্ডারপাসের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধনটি এক পর্যায়ে বিক্ষোভে রুপ নিলে রাস্তার দুই পাশে বেশ কিছু যানবাহন আটকা পরে।
সংবাদ পেয়ে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন ঘটনা স্থলে উপস্থিত হয়ে আন্ডারপাস নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবী পৌছে দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা রাস্তা থেকে সরে যায়। মানববন্ধনে শ্রীনগর উপজেলার সদর, পাটাভোগ, আটপারা, কুকুটিয়া, তন্তর ইউনিয়নের স্কুল কলেজের ছাত্র/ছাত্রী সহ, বিভিন্ন শ্রেনী পেশার সহস্রাধিক লোক অংশ গ্রহন করে। মানব বন্ধনে অংশ গ্রহন কারীরা জানান ঢাকা-মাওয়া-খুলনা মহা সড়কে ৬ লেনর কাজ করার কারনে শ্রীনগর-নওপাড়া, শ্রীনগর-কুকুটিয়া, শ্রীনগর-বিবন্দি, শ্রীনগর-তন্তর সড়কের সাথে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এতে শ্রীনগর সদরের সাথে পূর্ব অঞ্চলের ৫ টি ইউনিয়নের ৪০/৫০ টি গ্রামের স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ হাজার হাজার মানুষ শ্রীনগর উপজেলা পরিষদ, সরকারী শ্রীনগর ডিগ্রি কলেজ, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ, শ্রীনগর সরকারী সুফিয়া এ হাই খান বলিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা যাওয়ার ক্ষেত্রে সিমাহীন দূর্ভোগে পরেছে।