মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে একাধিক মামলার ওয়ারেন্ট ভূক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার মন্টুকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ।
শনিবার (২৯ ফেব্রুয়ারী) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলার হাসাড়া মোল্লাপাড়া তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জনা যায়, মৃত-মোসলেম মাঝির ছেলে বাবুল আক্তার মন্টু (৬০) এর বিরুদ্ধে সি আর মামলা নং-১৯৯/১৯, সিআর মামলা নং-১০৫/১১ সহ ৪ টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে সে একটি মামলার সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভূক্ত আসামী।