মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
dav মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সগিঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে পৃথক ভাবে আওয়মী লীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা আ’লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সেলিম আহমেদ ভুইয়া, আবুল কালাম আজাদ ডালু, শফিকুল ইসলাম মামুন,আবু হনিফা নোমান, ফিরোজ আল মামুন, জহিরুল হক নিসাত সিকদার প্রমুখ।
অপরদিকে, বেলা সাড়ে ১১টায় উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে দিবসটি পালন উপলক্ষে মতবিনিময় সভা,দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ গোলাম সারোয়ার খাঁন মামুন, কেন্দ্রিয় আওয়ামীলীগ নেতা মাকসুদ আলম ডাবলু, কেন্দ্রিয় যুবলীগ নেতা মশিউর রহমান চপল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, মোঃ আহসান হাবিব, মোঃ আলী আকবর, আঃ মান্নান মোড়ল, সুজন শিকদার, শাহআলম, এস এম মুরাদ, আতাহার হোসেন, রবিন সিকদার, শাহিন বেপারী প্রমুখ।