মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে অজ্ঞাত পরিচয়ের এক অর্ধনগ্ন নাড়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের কামারগাও নাগরনন্দী এলাকার একটি বাগান বাড়ি থেকে অর্ধনগ্ন অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
শনিবার দুপুর ১২ টার দিকে ওই এলাকার লোকজন আনুমানিক ২৪/২৫ বছরের এক যুবতীর গলাকাঁটা লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ অর্ধনগ্ন অবস্থায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করেছে। লাশের পরণে কালো রংয়ের বোরকা ও হলুদ প্রিন্টের সেলোয়ার কমিজ রয়েছে।
স্থানীয়রা জানায়, অজ্ঞাত পরিচয়ের ওই যুবতীকে অন্য কোথাও থেকে এনে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী জানান, গলাকাটা লাশটি অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধর্ষিত হয়েছে কিনা তা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।