বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে র্যাবের অভিযানে অপহরন মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার সকাল সোয়া ১০ টার দিকে র্যাব-১১, মুন্সিগঞ্জ সিপিসি-১ কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর উপজেলার দক্ষিন মান্দ্রা গ্রামে অভিযান চালিয়ে লৌহজং উপজেলার সিংহের হাটি গ্রামের মোঃ শামীম মোল্লার মেয়ে সাবানা আক্তার অপহরণ মামলার ১নং আসামী আসামী মোঃ আল আমিন (২২) কে গ্রেফতার করেন।
আমিন র্যাবের এক প্রেস রিলিজে জানা যায়, গ্রেফতারকৃত আল আমিন গত ২৫ এপ্রিল ২০১৮ ইং তারিখ বিকাল সাড়ে ৫ টার দিকে মাইক্রোবাস যোগে আল আমিন ও তার সহযোগিরা জোরপূর্বক সাবানা আক্তারকে অপহরণ করে নিয়ে যায়। আটককৃত আল আমিন শ্রীনগর উপজেলার দক্ষিন মান্দ্রা গ্রামের মোঃ আলতু মিয়ার ছেলে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য লৌহজং থানায় হস্তান্তর করা হয়েছে।