বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

শ্রীনগরে অপহরণের ১ মাস পর স্কুলছাত্রী উদ্ধার

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে অপহরণের ১ মাস পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় স্কুলছাত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে ১জনকে আটক করা হয়। সোমবার রাতে উপজেলার বাড়ৈখালী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে।
পুলিশ জানায়, গত ২৪ জুলাই সকালে প্রাইভেট পড়ে ফেরার পথে উপজেলার ভাগ্যকূল হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী লামিয়া আক্তারকে অপহরণ করা হয়। সে উত্তর কামারগাও গ্রামের শাহ আলম বেপারীরর মেয়ে। এঘটনায় লামিয়ার পরিবার শ্রীনগর থানায় অপহরণ মামলা দায়ের করে। দীর্ঘ প্রায় ১ মাস ১০ দিন পর পুলিশ লামিয়াকে উদ্ধার করে এবং অপহরনের সাথে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বালির টেক গ্রামের সাঈদ মিয়ার ছেলে হৃদয় ওরফে রাণাকে বাড়ৈখালী এলাকা থেকে আটক করে।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মোঃ মাসুদুর রহমান জানান, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ও আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com