বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে অটোবাইক সহ এক চালক ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে।
এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে ওই অটোবাইক চালকের স্ত্রী তাসলিমা বেগম (৩৪) বাদী হয়ে শ্রীনগর থানায় একটি সাধারন ডাইরী করেছে।
পুলিশ জানায়, শ্রীনগর উপজেলা পূর্ব কামারগাও গ্রামের মৃত মাজু হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার (৪০) গত ৩০ সেপ্টেম্বর সকালে অটোরিক্সা নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। তার পরিবার অনেক খোজাঁখুজি করে না পেয়ে গতকাল সোমবার দুপুরে নিখোঁজ চালক ফারুকের স্ত্রী শ্রীনগর থানায় একটি জিডি করেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্য মোঃ ইউনুচ আলী জানান, নিখোঁজের ঘটনায় থানায় জিডি নেওয়া হয় এবং বিভিন্ন থানায় বার্তা প্রেরণ করা হয়েছে।